রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
এমপি না হয়েই কেড়ে নিলো এক প্রসূতির প্রাণ! গোপালগঞ্জে ভুল সিজারে প্রসূতির মৃত্যু : রোগীর স্বজনকে লাখ টাকা ও চাকুরির আশ্বাসে রফা-দফা ডেভেলপার ব্যবসার মুখোশে ভয়ংকর প্রতারণার সাম্রাজ্য : খিলক্ষেত–নিকুঞ্জে ‘প্রাণের বাংলাদেশ’ সাইনবোর্ডের আড়ালে আব্দুল আল মামুনের লুটপাট কারখানা! ঘুষ না দিলে কোন বিল ছাড়েন না পিরোজপুর গণপূর্ত বিভাগের হিসাব রক্ষক কামাল : অসহায় ঠিকাদাররা রাজউকের ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ : চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা দিনাজপুরে সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউসকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ফ্লাইবুকের কার্যক্রম উদ্বোধন বিএনপি ও নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : বিএনপি নেতা ফখরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি এখন এনসিপির যুগ্ম-সমন্বয়ক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত : মালেক মনি সভাপতি ও এম শিমুল খান সাধারণ সম্পাদক নির্বাচিত সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের যম রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা অপরাধীর গ্রেফতার করেছে এ এস আই রাশেদকে পুর্বের কর্মস্থলে রাখারপুলিশ সুপারের কাছে জোড় দাবী এলাকাবাসীর

নড়াইলে স্বামীর নির্যাতন ও মেয়ে অপহরনে দিশেহারা মা! থানায় অভিযোগ দায়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৬২৫ Time View

মোঃ হাচিবুর রহমান, নড়াইলঃ নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুটকুড়া গ্রামের সাগর পোদ্দার ওরফে ভিমের শারীরিক ও মানষিক অত্যাচারে এবং মেয়েকে হারিয়ে আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে রেখা পোদ্দার নামে এক গৃহবধূ। স্বামীর নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে মাস খানিক পূর্বে নড়াগাতী থানায় স্বামী সাগর পোদ্দারের নামে একটি অভিযোগ দায়ের করেছিলেন ওই গৃহবধূ। কিন্তু সাগর ও তার অনুসারী আশীষ, শংকর ও বেনজিরের ভয়ভীতি ও হুমকিতে ওই অভিযোগ তুলে নিতে বাধ্য হন তিনি। ১৭ জুলাই (রবিবার) বিকেলে সরেজমিনে গেলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। রাখি পার্শ্ববর্তী তেরখাদা উপজেলার ইন্দুরহাটি গ্রামের নির্মল সরকারের মেয়ে।

নির্যাতিত গৃহবধূ রেখা পোদ্দার আরো বলেন, প্রায় ২০/২২ বছর আগে মনিমোহন পোদ্দারের ছেলে সাগরের সাথে তা বিবাহ হয়। বিবাহ পরবর্তী তাদের সংসার ভালোই চলছিল। তাদের ঘরে দুই মেয়ে সংগীতা(১৯), সুস্মিতা (১৫) ও মানিক পোদ্দার(১২) নামে তিনটি সন্তানের জন্ম হয়। কিন্তু স্বামী, শশুর ও ভাসুর মনোজ পোদ্দার ম্যাগনেট ব্যবসায় নেমে জমাজমি খুইয়ে সর্বশান্ত হলে নৈতিক চরিত্র বিবর্জিত হয়ে পড়ে। পাশের তেরখাদা থানার নলিয়ার চর গ্রামের বেনজির(৫২) এর সাথে তাদের সখ্যতা হয়। এক পর্যায়ে বেনজির সাগরকে বাজার ঘাট করে দেওয়ার সুবাদে ঘন ঘন আমাদের বাড়ীতে যাতায়াত শুরু করে এবং সাগরের প্ররোচনায় আমাকে বিভিন্নভাবে কুপস্তাব দিতে থাকে। এমনকি শশুর, শাশুড়ী ও ভাসুরও কিছু হলে আমাকে বেনজিরকে দিয়ে শায়েস্তাা করার হুমকি দেয়।
এদিকে চেহারা ভাল হওয়ায় ২ বছর আগে ছোট মেয়ে সুস্মিতাকে ৭ম শ্রনীতে পড়া অবস্থায় গোপালগঞ্জের এক নেশাখোরের সাথে বিয়ে দেন অর্থলোভী বাবা সাগর পোদ্দার। বিবাহের ৩ মাস পরে সুস্মিতা শশুরালয় থেকে চলে আসে এবং গৌরীপুর নিউমডেল একাডেমী বিদ্যালয়ে ৮ম শ্রনীতে ভর্তি হয়। লম্পট বাবার অভাবের সুযোগ নেয় বেনজির। রেখা ও তার মেয়ের ওপর কুদৃষ্টি পড়ে তার। মুখ খুললে স্বামীর অত্যাচার। এভাবে আমাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে বেনজির। সুস্মিতা এখন নিউ টেনে পড়ে। ১৭ জুলাই সকাল ৮ টায় তারই স্কুলের মিটুল মাষ্টারের কাছে পড়তে গিয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত ০১৭০৭৬৯৭৩৮১ নম্বর মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় রেখা পোদ্দার এবং মেয়েকে উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রবিবার রাতে তার স্বামী সাগর পোদ্দার, তার ভাই মনোজ পোদ্দার, তেরখাদা উপজেলার নলিয়ারর চরের বেনজির, ডুটকুড়া গ্রামের নিলরতনের ছেলে আশিষ মজুমদার ও সাবেক মেম্বার শংকর বাওয়ালীসহ ৫ জনের নাম উল্লেখ করে অপহরনের অভিযোগে অভিযুক্ত করে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে নড়াগাতি থানার ওসি ( তদন্ত) আব্দুল গফুর বলেন, অভিযোগ পেয়েছি।ভিকটিমকে উদ্ধারের তৎপরতা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin