রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপি না হয়েই কেড়ে নিলো এক প্রসূতির প্রাণ! গোপালগঞ্জে ভুল সিজারে প্রসূতির মৃত্যু : রোগীর স্বজনকে লাখ টাকা ও চাকুরির আশ্বাসে রফা-দফা ডেভেলপার ব্যবসার মুখোশে ভয়ংকর প্রতারণার সাম্রাজ্য : খিলক্ষেত–নিকুঞ্জে ‘প্রাণের বাংলাদেশ’ সাইনবোর্ডের আড়ালে আব্দুল আল মামুনের লুটপাট কারখানা! ঘুষ না দিলে কোন বিল ছাড়েন না পিরোজপুর গণপূর্ত বিভাগের হিসাব রক্ষক কামাল : অসহায় ঠিকাদাররা রাজউকের ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ : চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা দিনাজপুরে সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউসকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ফ্লাইবুকের কার্যক্রম উদ্বোধন বিএনপি ও নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : বিএনপি নেতা ফখরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি এখন এনসিপির যুগ্ম-সমন্বয়ক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত : মালেক মনি সভাপতি ও এম শিমুল খান সাধারণ সম্পাদক নির্বাচিত সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের যম রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা অপরাধীর গ্রেফতার করেছে এ এস আই রাশেদকে পুর্বের কর্মস্থলে রাখারপুলিশ সুপারের কাছে জোড় দাবী এলাকাবাসীর

পাউবোর ৮০ প্রকল্পের মধ্যে গোপালগঞ্জে ২টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন। সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ২টি প্রকল্পের উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জে উদ্বোধন করা প্রকল্প ২টি হচ্ছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালিপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন প্রকল্প এবং রাজৈর কোটালীপাড়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প ।
সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের “বজ্রকণ্ঠ” সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করা হয়।

এসময় সেখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টুঙ্গিপাড়া এর উপ-বিভাগী প্রকৌশলী আল-আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে পানি উন্নয়ন বোর্ডের ৮০টি প্রকল্প উদ্বোধন করেন। এর মধ্যে গোপালগঞ্জের ২টি প্রকল্প রয়েছে। সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin