এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে রবি/২০২৩-২০২৪ মৌসুমে সরিষা, সূর্যমুখি, গম ও খেসারি আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিব কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১৬১০জন কৃষককে বিন্যামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোববার বিকেল ৩টায় কৃষি ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে এসব কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক আছাদুজ্জামান খান প্রমূখ। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তাসহ উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন।
এদিন ১২০০ কৃষককে ১ কেজি করে সূর্যমুখি বীজ, ৩০০জন কে ১ কেজি করে সরিষা বীজ, ৬০জন কে ২০ কেজি করে গমের বীজ, ১০জন কে ৫ কেজি করে খেসারি বীজ, ৪০জন কৃষক কে ১ কেজি করে ভুট্টার বীজ সহ প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে পটাস প্রদান করা হয়।