মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আজিমপুরের আলোচিত শিশু অপহরণ মামলায় নতুন মোড় : ষড়যন্ত্র ও সাজানো নাটকের অভিযোগ ফাতেমা আক্তার শাপলার লাইট হাউজ প্রকল্পে লুটপাট ও সমন্বয়হীনতার অভিযোগ : লুৎফুজ্জামান বাবর ও যুবদল নেতা নয়নের নাম ভাঙিয়ে ঠিকাদার মুন্নার তদবির! বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু ! রাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউক প্রকাশিত সংবাদের প্রতিবাদ এনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি : স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জাল রেজিস্ট্রেশনে মাইকেল-জান্নাতের বদলি বাণিজ্য : দুদকের হস্তক্ষেপ কামনা  বহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নড়াইলে মহানবী (সা:) কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী আকাশ সাহা গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৮৬১ Time View

মোঃ হাচিবুর রহমান, নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় ফেসবুকে মহানবীকে (সা;) নিয়ে বিতর্কিত মন্তব্যকারী আকাশ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ সাহা দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার ছেলে। এর আগে পুলিশ শুক্রবার আকাশ সাহার বাবা অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেফতার করে নিয়ে নড়াইল আসা হয়েছে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বাবা অশোক সাহাকে আটক করে পুলিশ।

এদিকে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে ওই দিন সন্ধ্যার পর স্থানীয় একটি মন্দির ও দিঘলিয়া বাজারের ৪-৫টি দোকান ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin