শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান গোপালগঞ্জের মেয়র শেখ রকিবসহ সকল কাউন্সিলরদের শপথ পাঠ করালেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৭৬৬ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমান আজ রোববার (১৭ জুলাই) দুপুরে তার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের নবনির্বাচিত মেয়র শেখ রকিব হোসেন সহ সকল কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। এর আগে তিনি নবনির্বাচিত গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পর্যায়ক্রমে তার পক্ষে সকল কাউন্সিলরদের কেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রসঙ্গত, গোপালগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন গত ১৫ জুন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরে সেই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োজিত মোহাম্মদ হাবিবুর রহমান কর্তৃক সরকারি গেজেট তৈরির পর পূর্ব সিদ্ধান্ত মতে অদ্য ১৭ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান নিজে উপস্থিত থেকে গোপালগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ রকিব হোসেনকে শপথ বাক্য পাঠ করান।

পরে সংরক্ষিত ওয়ার্ডের ৫ নারী কাউন্সিলর আমেনা বেগম, মাহফুজা আক্তার লিপি, খাদিজা পারভীন, নাজমীন খানম ও আছিয়া বেগমকেও তিনি শপথ পাঠ করান।

এরপর তিনি ১৫টি ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড কাউন্সিলর) কাউন্সিলর জোবায়ের ইসলাম ঝন্টু, মো. আলিমুজ্জামান বিটু, রাশেদ মোহাম্মদ, রনি হোসেন (কালু), খায়রুল ইসলাম, আব্দুল জলিল খান, শফিকুর রহমান শুক্তি, মো. এবাদুল হক (পলাশ), মোহাম্মদ নাজমুল হাসান (নাজিম), শেখ রাশেদ আহম্মেদ (রিকো), মো. কাজী রিয়াজুল ইসলাম (প্রিন্স), আল আমীন, মো. আল আমিন সিকদার (কুটু), শরিফুল ইসলাম শিকদার, নিয়ামুল হাসান (আমিন) কে শপথ বাক্য পাঠ করান।

এ সময় স্থানীয় সরকার, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, উপপরিচালক (উপসচিব) মো. মাইন উদ্দিন, মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুহুল আমিন শেখ, সদস্য এড. শেখ তৈয়বুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin