শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

সিলেট নগরীতে প্রকাশ্যে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৭৫০ Time View

সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীতে শক্রতার জেরে প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা চালিয়েছে একদল চিহিৃত সন্ত্রাসী। রোববার (১৭ জুলাই) নগরীর বন্দরবাজার এলাকার পড়শী রেস্টুরেন্টের সামন থেকে প্রকাশ্যে নির্যাতন করে রংমহল টাওয়ারের পূর্ব পাশে পুরাতন জেলের পরিত্যাক্ত কোয়াটারের ঘরে নিয়ে এ হামলা করেন সন্ত্রাসী হানিফ সহ তার সহযোগীরা।

জানা গেছে, সন্ত্রাসী হানিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ সহ এসএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং সাইবার ট্রাইব্যুনালে গত ৩০ জুন মামলা নং- ৯৮/২২ দায়ের করেন দৈনিক সোনালী সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার (ক্রাইম) রায়হান হোসেন।

এই শক্রতার জেরে সন্ত্রাসী হানিফ তার লোকজন নিয়ে প্রকাশ্যে এ হামলা চালায়। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রায়হানকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠান। আহত রায়হান বর্তমানে হাসপাতালের ২৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক রায়হানের পরিবারের পক্ষে কোতোয়ালী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin