সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লাইট হাউজ প্রকল্পে লুটপাট ও সমন্বয়হীনতার অভিযোগ : লুৎফুজ্জামান বাবর ও যুবদল নেতা নয়নের নাম ভাঙিয়ে ঠিকাদার মুন্নার তদবির! বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু ! রাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউক প্রকাশিত সংবাদের প্রতিবাদ এনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি : স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জাল রেজিস্ট্রেশনে মাইকেল-জান্নাতের বদলি বাণিজ্য : দুদকের হস্তক্ষেপ কামনা  বহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব : ​মাদকের সুবিধা না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪

এবার প্রথমবারের মত ফায়ার ফাইটার পদে ১৫ নারীর যোগদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১০৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথমবারের মতো ফায়ার ফাইটার (মহিলা) পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন যোগদান করেছেন। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী গতকাল ১৮ নভেম্বর তাঁরা নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের পর তাঁদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। আজ ১৯ নভেম্বর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে তাঁদের স্বাগত জানান। পরে নবীন ফায়ারফাইটারগণ মহাপরিচালক-এর সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ সময় অধিদপ্তরের দুজন পরিচালকসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এ বছরের ২০ জুন ফায়ার ফাইটার নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ারফাইটার (মহিলা) পদে ২,৭০৭ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা ও মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই ১৫ জনকে চূড়ান্তভাবে ফায়ারফাইটার (মহিলা) পদে নিয়োগের জন্য নির্বাচিত করে নিয়োগপত্র জারি করা হয়। সিভিল সার্জনের সুস্থতার সনদপত্রসহ তাঁরা গতকাল এই পদে যোগদান করেন। ইতিপূর্বে ফায়ার সার্ভিসে অফিসার পদে মহিলা কর্মকর্তা যোগদান করলেও ফায়ারফাইটার পদে কখনো কোনো মহিলার নিয়োগ সম্পন্ন হয়নি এবং নিয়োগের কোনো সুযোগও ছিল না।

ফায়ার ফাইটার (মহিলা) পদে যে ১৫ জন যোগদান করেছেন তাঁরা হলেন : মোছাঃ মাজেদা খাতুন, পাপিয়া খাতুন, পিংকি রায়, মোছাঃ মাইমুনা আক্তার, রিমা খাতুন, মিস মেহেরুন্নেছা মিম, মোছাঃ আরজুমান আক্তার রিতা, মিশু আক্তার, ঝর্না রানী পাল, মোছাঃ কাকুলী খাতুন, ইসরাত জাহান ইতি, মোছাম্মৎ নাজমুন নাহার, মোসাঃ ইয়াসমীন খাতুন, মোছাঃ রুজিনা আকতার ও প্রিয়াংকা হালদার।

উল্লেখ করা যেতে পারে, লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অনুশাসন অনুযায়ী সম্প্রতি ‘ফায়ারম্যান’ পদের নাম পরিবর্তন করে ‘ফায়ারফাইটার’ নামকরণ করা হয়। এর ফলে এই পদে নারী-পুরুষ উভয়ের প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin