শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

কুলাউড়াবাসী যখন চাইবে তখন আমাকে পাশে পাবে : নবাগত ইউএনও মাহমুদুর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৭৯০ Time View

মোঃ ফয়জুল আলী শাহ, কুলাউড়াঃ কুলাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ানের পরিচালনায় অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার জনগণের জন্য সবসময় আমার দুয়ার খোলা থাকবে, যখন যে চাইবে সেই কাছে পাইবে বলে আশ্বস্ত করে বলেন, কুলাউড়ার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বদা কাজ করে যাবো। তিনি কুলাউড়ায় তার কর্মকালীন সময়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সর্বস্তরের পেশাজীবিদের সহযোগিতার আহবান জানান।

মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, কুলাউড়ার মানুষ গুণীজনদের সম্মান দেওয়া ও কাজের মূল্যায়ন করে।

তিনি নবাগত ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে সকল স্তরের মানুষের সাথে সম্পর্ক রেখে কুলাউড়ার উন্নয়নকে নবাগত ইউএনও এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডা. সুলতান আহমদ, প্রবীণ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) এমদাদুল ইসলাম ভুট্টো, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির, জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, সৈয়দ একেএম নজরুল ইসলাম, জাফর আহমদ গিলমান ও মোছাদ্দিক আহমদ নোমান, প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুছ সালাম, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুম, উপজেলা স্কাউট সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin