শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে বিয়ে, ব্ল্যাকমেইল ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অন্তরা হক নামে এক নারীর বিরুদ্ধে।

এ ঘটনায় তার বর্তমান স্বামী হিসেবে পরিচিত সাইদ হাসান কানন এবং সাবেক স্বামী শ্রাবণের বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

অভিযোগকারীদের দাবি, এটি কোনো একক ঘটনা নয়। দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. ফরহাদ আলী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর অন্তরা হক তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে বিয়ের আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে তিনি ২০২২ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশে এসে অন্তরা হককে বিয়ে করেন বলে দাবি করেন।

ফরহাদ আলীর ভাষ্য অনুযায়ী, বিয়ের পর বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার, জমি কেনার অর্থসহ বিভিন্ন খাতে ধাপে ধাপে প্রায় দেড় কোটি টাকার অর্থ ও সম্পদ নেওয়া হয়। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন, তাকে পরিকল্পিতভাবে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, প্রতারণার বিষয়টি সামনে এলে তাকে বিভিন্নভাবে মানসিক চাপ, ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করা হয়। পরে তিনি আইনগত প্রতিকার চাওয়ার উদ্যোগ নেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin