রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

টেকনাফে সাংবাদিকের সাথে ইউএনও’র ঘটনায় বিএমএসএফ”র ৭২ ঘন্টার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৬৯৬ Time View

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরু কর্তৃক সাংবাদিক সাইদুল ইসলাম ফরহাদের সাথে মোবাইল ফোনে অশোভন আচরণ এবং হুমকির ঘটনায় তার বিরুদ্ধে ৭২ ঘন্টা (রোববারের) মধ্যে দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন তা করতে ব্যর্থ হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দেশব্যাপী সাংবাদিকদের সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

সংগঠনটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, টেকনাফের ঘটনাটি এখন আর ব্যক্তিগত পর্যায়ে নেই। এটি এখন গোটা দেশের সাংবাদিকদের ইজ্জ্বতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশে অব্যাহত সাংবাদিক হয়রাণী-নির্যাতন -হুমকি-ধমকী, মামলা-হামলায় সাংবাদিকরা দিশেহারা। চলমান দূর্ণীতির সাথে জড়িতদের রুখতে বরপুত্র, লুটেরাদের বিরুদ্ধে প্রতিনিয়ত সাংবাদিকদের কলম চালাতে হচ্ছে। অন্যদিকে বরপুত্ররা সাংবাদিকদের ধমাতে হয়রাণী-মামলা-হামলা-হুমকি-ধমকী,লাঞ্ছনা করেই যাচ্ছে। এসবের তেমন কোন দৃশ্যমান বিচার না হওয়ায় দূর্ণীতিবাজ,লুটেরাদের পোয়াবারো। চোখ মেলে ঘুমিয়ে যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তাদের বলবো আগে সাংবাদিকদের নিরাপত্তা-সুরক্ষার ব্যবস্থা করুন; নয়তো ফুটো হাড়ির মত সব তলিয়ে যাবে।

জানা গেছে, টেকনাফে গৃহহীন পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত ঘর জোয়ারের পানিতে তলিয়ে গেলে ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদ একটি সচিত্র সংবাদ পরিবেশন করেন। ওই সংবাদের জের ধরে টেকনাফের উপজেলা নিবর্বাহী অফিসার বৃহস্পতিবার সাংবাদিক ফরহাদের মোবাইল ফোনে বাবা তুলে, জারজ সন্তান বলে অসভ্য আচরণ করেন। যা একজন প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা হয়ে রিক্সাওয়ালাকেও হার মানায়। এ ঘটনাটি বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও’র বিচারের দাবিতে নিন্দা প্রতিবাদের ঝড় ওঠে।

ইতিমধ্যে, ওসি প্রদীপের আমলের কিছু পাচাটা ভন্ড, ধান্ধাবাজ কতিপয় সাংবাদিক বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। শুক্রবার এরা কক্সবাজার ডিসিকে দিয়ে মনগড়া শাস্তির ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়ে দফায় দফায় বৈঠক করে চলছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ঐ কর্মকর্তাকে চাকরী থেকে সাময়িক অব্যাহতি দেয়া হোক। প্রয়োজনে পরবর্তীতে আচরণবিধি শিক্ষা দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হোক। নতুবা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জেলা/উপজেলায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin