রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম আজাদ রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগী প্রকৌশলী নুরু ইসলামকে ঘিরে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট রাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউক অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ এনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি : স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জাল রেজিস্ট্রেশনে মাইকেল-জান্নাতের বদলি বাণিজ্য : দুদকের হস্তক্ষেপ কামনা  বহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব : ​মাদকের সুবিধা না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪

এনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি : স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভেতরে দুর্নীতি ও অনিয়মের অন্যতম হোতা হিসেবে চিহ্নিত অতিরিক্ত কর কমিশনার মিজানুর রহমানের বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং বিদেশে অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

বর্তমানে কর অঞ্চল-১৫ (ঢাকা) পল্টনের পরিদর্শী রেঞ্জ-১-এর দায়িত্বে থাকা এই কর্মকর্তার বিলাসী জীবন এবং ক্ষমতার অপব্যবহারের পেছনে সক্রিয় রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।

নিজ পদের অপব্যবহার করে তিনি গড়ে তুলেছেন সম্পদের বিশাল সাম্রাজ্য। ক্ষমতার প্রভাবে ভাইদের চাকরি ও নিয়োগ বাণিজ্য

অনুসন্ধানে জানা গেছে, কর কর্মকর্তা মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করে তাঁর দুই ভাই পাভেল ও হাবিবকে রাজস্ব বিভাগে চাকরি পাইয়ে দিয়েছেন।

পাভেল বর্তমানে কর্মরত আছেন শিল্প করসংক্রান্ত দপ্তরে। হাবিব কর্মরত রয়েছেন ১৮ নম্বর কর সার্কেলে। কোন প্রক্রিয়ায়, কী যোগ্যতার ভিত্তিতে এবং কার প্রভাবে তাঁরা এই চাকরি লাভ করেছেন তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট প্রশাসনিক নথি ও নিয়োগবিধি খতিয়ে দেখলে এই সিন্ডিকেটের আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শ্বশুর ও আত্মীয়স্বজনের নামে বেনামি সম্পত্তির পাহাড়ঃ মিজানুর রহমান নিজের পদের আড়ালে আত্মীয়স্বজনের নামে বিশাল বেনামি সম্পত্তির জাল বিস্তার করেছেন। শ্বশুরবাড়ি (বরিশাল): কাজীপাড়ায় তাঁর প্রয়াত ও আর্থিকভাবে অস্বচ্ছল শ্বশুরের নামে গড়ে উঠেছে একটি সুরম্য পাঁচতলা ভবন, যার নাম ‘আপন নিবাস’। অভিযোগ রয়েছে, এই ভবনের নির্মাণের সমস্ত ব্যয় বহন করেছেন খোদ মিজানুর রহমান। পটুয়াখালী: আদালতপাড়া ও তাঁর নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে একাধিক বাড়ি ও স্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। মামা আব্দুল মান্নান: বরিশালের কাজীপাড়ায় ‘সুখের নীড়’ নামের আরও একটি বহুতল ভবন নির্মাণের তথ্য মিলেছে। এই বাড়ি নির্মাণের অর্থের উৎস এবং এর পেছনে মিজানুরের কালো টাকার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিদেশে অর্থ পাচার ও বিলাসী জীবনযাপনঃ শুধু দেশেই নয়, বিদেশেও অর্থ পাচারের গুরুতর অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র: তাঁর শ্যালক ও সম্বন্ধিসহ একাধিক আত্মীয়কে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো এবং সেখানে তাঁদের বিলাসী জীবনযাপনের সমস্ত খরচ জোগানের নেপথ্যে রয়েছে মিজানুরের অবৈধ আয়ের অর্থ।

আয়ের সঙ্গে অসঙ্গতি: একজন সরকারি কর্মকর্তার সীমিত বৈধ বেতনের সঙ্গে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা এই বিপুল সম্পত্তির কোনো মিল নেই।

দুদকের কঠোর হস্তক্ষেপ দাবিঃ রাজস্ব খাতের মতো একটি সংবেদনশীল জায়গায় থেকে ক্ষমতার অপব্যবহার করে যারা এমন অবৈধ সাম্রাজ্য গড়েন, তাঁরা দেশের অর্থনীতির জন্য বড় হুমকি। মিজানুর রহমানের ব্যক্তিগত জীবন, এক নারী সহকর্মীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন এবং অর্জিত সমস্ত সম্পত্তির আয়কর রিটার্ন, ব্যাংক হিসাব, দলিলের সত্যতা ও বিদেশে অর্থ পাঠানোর তথ্য অবিলম্বে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিবিড় তদন্তের আওতায় আনা প্রয়োজন।
এ বিষয়ে কর অঞ্চল-১৫-এর কমিশনার মনিরুজ্জামান প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, আপনারা আমাকে তথ্য দিলে আমি তা বোর্ডে উত্থাপন করব। এর বেশি আমার কিছু করার নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুদক কঠোরভাবে নথিপত্র যাচাই করলে এই দুর্নীতির গভীরে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে মিজানুর রহমানের বক্তব্য এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
(চলবে-দ্বিতীয় পর্ব আসছে)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin