শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বেনাপোল সীমান্তের ওপারে ২১ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৮৭৩ Time View

আজিজুল ইসলামঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতের উত্তর ২৪ পরগনার গুনারমাঠ এলাকায় ইছামতী নদীতে ভাসমান নৌকা থেকে ৪১ কেজি ৪৯১ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ২২ লক্ষ টাকা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে, বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল পুটখালী সীমান্তের ওপারে উত্তর ২৪ পরগনার গুনারমাঠ গ্রামের কাছে ইছামতি নদীর ধারে আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক এলাকায় নজরদারি শুরু হয়। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ জওয়ানরা ৭-৮ জন সন্দেহভাজনকে বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কাঠের নৌকায় ভারতীয় ভূখন্ডে প্রবেশ করতে দেখেন। বিএসএফ জওয়ানরা দলটিকে চ্যালেঞ্জ করেন। এসময় চোরাকারবারিরা তাদের সব জিনিসপত্র ফেলে নদীতে ঝাঁপ দেয় ও বাংলাদেশে সীমান্তে ঢুকে পড়ে।
এর পর বিএসএফ তল্লাশি চালিয়ে নৌকা থেকে ৫টি ব্যাগে ৩২১টি স্বর্ণের বিস্কুট, চারটি স্বর্ণের বার ও একটি স্বর্ণমুদ্রা উদ্ধার হয়। এছাড়া তখন একটি কাঠের নৌকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। কাঠের নৌকা থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি খবরের কাগজও। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৪১.৪৯ কেজি। যার বাজার মূল্য প্রায় ২১ কোটি ২২ লক্ষ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin