শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নড়াগাতি থানা ছাত্রলীগের নব- নির্বাচিত কমিটির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৯৬৫ Time View

মোঃ হাচিবুর রহমান,কালিয়া, নড়াইলঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নড়াইল জেলার অন্তর্গত নড়াগাতি থানা ছাত্রলীগের নব -নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ( ১৪ জুলাই) দুপুরে সংগঠনের সভাপতি মঞ্জুরুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ নাসিম শেখের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন,কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান ( হিরা),কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামান হোসেন জন,নড়াগাতি থানা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ আলাউদ্দিন চৌধুরী, জননী গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল হাসান,পহরডাঙ্গা ইউপির চেয়ারম্যান মল্লিক মাহমুদুল, বাঐসোনা ইউপি চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ,ইউপি সদস্য মিটু শেখ, নড়াইল জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ তরিকুল ইসলাম,শরিফুল ইসলাম অন্তর,সহ- সম্পাদক নাইম ইসলাম,কালিয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রসান্ত দাস সহ আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২৮ শে জুন রাতে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নড়াগাতি থানা শাখার মজুরুল চৌধুরীকে সভাপতি, মোঃ নাসিম শেখকে সাধারণ সম্পাদক, কলিমুজ্জামান ( কলিম) যুগ্ন সাধারন সম্পাদক,ও মোঃ নাইম ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin