শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

নড়াইলের লোহাগড়ায় মহানবী (সা:) কে নিয়ে ফেসবুকে খারাপ মন্তব্য, আটক ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৭৯২ Time View

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়া এলাকায় কলেজ ছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবীকে (সা:) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজের পর বিষয়টি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নজরে আসে। অতঃপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহাকে গ্রেফতার ও বিচারের দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। বিকেল থেকে উত্তেজনা আরো বাড়তে থাকে। উত্তেজিত লোকজন ৪/৫ টি বাড়িঘর এবং দিঘলিয়া বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় অভিযুক্তের বাবা অশোক সাহাকে আটক করেছে পুলিশ।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যে বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, তা নেভানো সম্ভব হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে মন্তব্যের অভিযোগ উঠেছে। অভিযুক্তের বাবা অশোক সাহাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার ছেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মূল অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)। এ সময় তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশসহ জেলা গোয়েন্দা (ডিবি) ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এ ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin