মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আজিমপুরের আলোচিত শিশু অপহরণ মামলায় নতুন মোড় : ষড়যন্ত্র ও সাজানো নাটকের অভিযোগ ফাতেমা আক্তার শাপলার লাইট হাউজ প্রকল্পে লুটপাট ও সমন্বয়হীনতার অভিযোগ : লুৎফুজ্জামান বাবর ও যুবদল নেতা নয়নের নাম ভাঙিয়ে ঠিকাদার মুন্নার তদবির! বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু ! রাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউক প্রকাশিত সংবাদের প্রতিবাদ এনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি : স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জাল রেজিস্ট্রেশনে মাইকেল-জান্নাতের বদলি বাণিজ্য : দুদকের হস্তক্ষেপ কামনা  বহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ধর্মপাশায় কংস নদে যাত্রীবাহী দুইটি স্পিডবোটের সংঘর্ষে ১০ জন আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৮৭৮ Time View

মধ্যনগর ও ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় কংস নদে যাত্রীবাহী দুইটি স্পিডবোটের সংঘর্ষে অন্ততপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে আশংকাজনক অবস্থায় একই পরিবারের ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুখাইড়-রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের পেছনে কংস নদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ গুরু দয়াল কলেজের শিক্ষক শাহাদাত হোসেন ঈদের আগে স্ত্রী-সন্তান নিয়ে নিজ বাড়ি ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা গ্রামে আসেন। ছুটি শেষে শুক্রবার বিকেলে তাঁরা ইসলামপুর গ্রামের সামনে থেকে স্ত্রী-সন্তান নিয়ে স্পিডবোটে করে ধর্মপাশার দিকে রওনা দেন। ওই দিন সন্ধ্যায় তাদের বহন করা স্পিডবোটটি ঘুলুয়া গ্রামের পেছনের কংস নদে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা অন্য একটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন, তার স্ত্রী পান্না খানম, মেয়ে শাইরা ও মুনসহ উভয় স্পিডবোটে থাকা অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই শাহাদাত হোসেন, পান্না খানম, শাইরা ও মুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ধর্মপাশা থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, এ বিষয়ে আমাদেরকে কেউ কিছু জানায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin