শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

বিএমএসএফ এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত নরসিংদীতে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৮১৯ Time View

রাজিব আহমেদ, নরসিংদীঃ সাংবাদিকদের সর্ব বৃহৎ সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। এ সংগঠনের এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে সারাদেশের নেয় নরসিংদীতেও এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটা নরসিংদী শহরের উপজেলা মোড়ে বিএমএসএফ এর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএমএসএফ’র নরসিংদী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোশাররফ হোসেন নীলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাপ্তাহিক জগত ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি মোঃ মাজহারুল পারভেজ, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু, কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি আশিকুর রহমান, মানবাধিকার কর্মী ও বিএমএসএফ এর উপদেষ্টা মাহবুব হোসেন মামুন, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল মিয়া। আলোচনা সভার পূর্বে কোরআন তেলাওয়াত করেন মানবাধিকার কর্মী মাহবুব হোসেন মামুন। আলোচনায় আগত বক্তাগণ উপস্থিত সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের ১৪ দফা দাবীর সাথে আপনিও সহযোগী হোন এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। ১৫ জুলাই ২০১৩ খ্রিস্টাব্দে এ সংগঠনটির জন্ম হয়। হাঁটিহাঁটি পা করে আজ ১০ বছরে পদার্পণ করছে। অতি অল্পসময়ের মধ্যে সংগঠনটি সাংবাদিক সমাজের মন জয় করে নিয়েছে। শুধু তাই নয় সংগঠনটি সারাদেশে জেলা, উপজেলা ও থানা পর্যায়ে বিস্তার লাভ করেছে। এতে করে সাংবাদিকদের একটি বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে। আমরাই সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধ করার কথা বলি। যেখানেই সাংবাদিক নির্যাতন নিপীড়ন হয় সেখানেই আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি। তাই আসুন কে বড় সাংবাদিক কে ছোট সাংবাদিক তা নির্ণয় না করে আমরা সবাই এক হয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। মনে রাখতে হবে আমরা সবাই গণমাধ্যম কর্মী। তাহলেই ১৪ দফা দাবী বাস্তবায়ন করা সম্ভব হবে। আলোচনা শেষে বিএমএসএফ এর লগো সম্বলিত ১০ পাউন্ডের বিশাল আকৃতির কেক কাটা হয় এবং রং-বেরঙের আতশবাজি ফোটানো হয়। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin