শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

রাজশাহীর চারঘাটে বৃষ্টির জন্য গ্রামবাসীর নামাজ ও মোনাজাত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৭৮২ Time View

চারঘাট প্রতিনিধিঃ আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস শুরু হয়েছে। চলছে বর্ষাকাল। কিন্তু বৃষ্টিতো হচ্ছেই না, বরং উল্টো প্রতিদিন বেড়েই চলেছে তাপমাত্রা। তীব্র দাবদাহে মানুষের জীবন নাভিশ্বাস উঠেছে। শুধু মানুষ নয়, একে ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশু-পাখিরাও।

এই অবস্থায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (ইস্তিসকার নামাজ) আদায় করেছেন রাজশাহীর চারঘাট উপজেলার মুসল্লিরা।
উপজেলার সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধুর আয়োজনে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন খোর্দগোবিন্দপুর, পলাশপুর, মুংলি, পাটিয়াকান্দী, ঝিকরা, চকরপাড়া ও ধর্মহাটা গ্রামের জনসাধারণ।

শনিবার সকালে খোর্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় ৭ শতাধিক গ্রামবাসী অংশ নেন। নামাজে ইমামতি করেন খোর্দগোবিন্দপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট রাহেনুজ্জামান বিদ্যুৎ। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়াও পরিচালনা করেন তিনি।

জানা গেছে, চারঘাট রাজশাহীর কৃষি নির্ভর উপজেলা। আষাঢ় মাস শেষে শ্রাবণ মাস শুরু হলেও নেই বৃষ্টির দেখা। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা। বৃষ্টির অভাবে বর্ষাকালেও আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। খাল-বিল ও নদ-নদী পানিশূন্য হয়ে গেছে। এজন্য খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে নামাজ আদায় করেছেন এলাকাবাসী। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

নামাজ শেষে ইমাম রাহেনুজ্জামান বিদ্যুৎ বলেন, মানুষ, জীবজন্তু, পশুপাখি অনাবৃষ্টি ও অতিখরায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি। বৃষ্টির জন্য প্রতিদিন সবাই ইস্তেগপার করার জন্য আহ্বান করেন।

সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু বলেন, শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড খরায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ট হয়ে উঠেছে এখানকার জনজীবন। প্রাণিকুলসহ মানবজাতি এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin