রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে সাব্বির হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ৫ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৭১৩ Time View

এস এম রুবেল, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র সাব্বির হত্যার ২৪ ঘন্টার মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি ও সদর মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা কিশোর গ্যাং চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার আলমগীর হোসেনের ছেলে সবুজ (২২), মসজিদপাড়ার নাজিরের বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ছেলে সাদিকুল ওরফে সাদেকুল (২০), ১ নং কলোনীপাড়ার জিয়াউর রহমান ওরফে জিয়ার ছেলে সুরাত (২১), একই পাড়ার মৃত খাইবার আলীর ছেলে নূর সালাম (২০) ও কারিমের ছেলে সুরাজ আলী (১৯)।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) জানান, ১৫ জুলাই শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে টিকরামপুর বদ্দু পাড়ার মফিজুলের বাড়ির সামনে মোটর সাইকেলের ওভার টেকিং-কে কেন্দ্র করে বাকবিতন্ডা ও ছুরিকাঘাতে সাব্বির (১৯) নিহত হয় ও সাথে সাথে আহত হয় দু’জন।

এদিকে নিহত সাব্বিরের পিতা মনিমুল হক মনিরুল বাদি হয়ে ৫ জন আসামীসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন সদর মডেল থানায়।

হত্যাকান্ডের পর সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কয়েকটি টিম আসামিদের ধরতে অভিযান শুরু করে। তবে এ নিয়ে শনিবার সাঁড়াশি তৎপরতার মাধ্যমে ডিবি পুলিশের এসআই আসগর আলীর অক্লান্ত পরিশ্রমে রাজশাহীর তানোর থেকে সবুজ, সাদিকুল ও নূর সালামকে গ্রেফতার করেন।

অপরদিকে আরেক এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে শহর থেকে সুরাত ও সুজাতকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে তাদেরকে জেলা পুলিশ সর্বাত্মক ভাবে কাজ করছেন বলে সরজমিনে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin