শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত মেয়র শেখ রকিবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৭২৫ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গোপালগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছেন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সকল কাউন্সিলরবৃন্দ।

আজ সোমবার (১৮ জুলাই) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে মেয়র শেখ রকিব হোসেন নির্বাচিত সকল কাউন্সিলরদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুহুল আমিন শেখ, সদস্য এড. তৈয়বুর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আমেনা বেগম, মাহফুজা আক্তার লিপি, খাদিজা পারভীন, নাজমীন খানম, আছিয়া বেগম, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর জোবায়ের ইসলাম ঝন্টু, মো. আলিমুজ্জামান বিটু, রাশেদ মোহাম্মদ, রনি হোসেন (কালু), খায়রুল ইসলাম, আব্দুল জলিল খান, শফিকুর রহমান শুক্তি, মো. এবাদুল হক (পলাশ), মোহাম্মদ নাজমুল হাসান (নাজিম), শেখ রাশেদ আহম্মেদ (রিকো), মো. কাজী রিয়াজুল ইসলাম (প্রিন্স), আল আমীন, মো. আল আমিন সিকদার (কুটু), শরিফুল ইসলাম শিকদার, নিয়ামুল হাসান (আমিন) সহ পৌর সভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে মেয়র সকলকে নিয়ে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপরে মেয়র বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin