মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আজিমপুরের আলোচিত শিশু অপহরণ মামলায় নতুন মোড় : ষড়যন্ত্র ও সাজানো নাটকের অভিযোগ ফাতেমা আক্তার শাপলার লাইট হাউজ প্রকল্পে লুটপাট ও সমন্বয়হীনতার অভিযোগ : লুৎফুজ্জামান বাবর ও যুবদল নেতা নয়নের নাম ভাঙিয়ে ঠিকাদার মুন্নার তদবির! বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু ! রাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউক প্রকাশিত সংবাদের প্রতিবাদ এনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি : স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জাল রেজিস্ট্রেশনে মাইকেল-জান্নাতের বদলি বাণিজ্য : দুদকের হস্তক্ষেপ কামনা  বহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রাজশাহীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যাটি ছিলো বেশ সন্দেহ ও রহস্যজনক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৮৬১ Time View

শেখ শিবলী, রাজশাহীঃ রাজশাহীতে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে মহানগরীর মতিহার থানার বামনশিখর এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা কেন এই বৃদ্ধাকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। কাউকে আটকও করা হয়নি।

নিহত বৃদ্ধার নাম গেরেজান বিবি (৭০)। বাড়িতে তিনি তার নাতির ছেলেকে নিয়ে থাকতেন। ওই কিশোরের বয়স ১০ বছর। গেরেজানের দুই ছেলে ও দুই মেয়ে আছেন। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকেন। আর দুই ছেলে পাশেই আলাদা বাড়ি করে বসবাস করেন।

রাজশাহী মহানগরীর মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, গেরেজানের গলাকাটা লাশ ঘরের দরজার কাছে পড়ে ছিল। ঘটনা জানাজানি হলে রাত সোয়া ৪টার দিকে তারা খবর পান। এরপর পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। শনিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin