রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৭৫১ Time View

মোঃ হাচিবুর রহমান,কালিয়া, নড়াইলঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই (শনিবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে, মৎস্য কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ, আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, , কালিয়া থানার ওসি ( অপারেশন) মোঃ ওয়ালিয়ার রহমান,আনসার ভি,ডি,পি,ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার হোসেন, কালিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহীসহ ক্লাবের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা বলেন ‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছে পুকুর, খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।’ এছাড়াও মৎস সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা জুড়ে ২৩ থেকে ২৯জুলাই বিভিন্ন কর্মসূচির কর্মসূচি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin