মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আজিমপুরের আলোচিত শিশু অপহরণ মামলায় নতুন মোড় : ষড়যন্ত্র ও সাজানো নাটকের অভিযোগ ফাতেমা আক্তার শাপলার লাইট হাউজ প্রকল্পে লুটপাট ও সমন্বয়হীনতার অভিযোগ : লুৎফুজ্জামান বাবর ও যুবদল নেতা নয়নের নাম ভাঙিয়ে ঠিকাদার মুন্নার তদবির! বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু ! রাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউক প্রকাশিত সংবাদের প্রতিবাদ এনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি : স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জাল রেজিস্ট্রেশনে মাইকেল-জান্নাতের বদলি বাণিজ্য : দুদকের হস্তক্ষেপ কামনা  বহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোপালগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় সচেতনতা মূলক মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৮৬৯ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে ইকিউএমএস কনসাল্টিং লিমিটেড এবং বায়ু মন্ডলীর দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর সার্বিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৩ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো রাশেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ৬৪ জেলা শহরে শব্দের মাত্রা পরিমাপ বিষয়ক জরিপ, নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের টিম লিডার অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, প্রকল্প সংশ্লিষ্ট তথ্য-চিত্র উপস্থাপনা করেন ৬৪ জেলা শহরে শব্দের মাত্রা পরিমাপ বিষয়ক জরিপ, নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের মাঠ সমন্বয়ক আব্দুল্লা আল নাঈম। ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।

এ সময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাংবাদিক মাহমুদুর রহমান, কাজী সেলিম নয়ন, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. উজ্জ্বল, পরিবহন সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin