শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

রাজধানীর সোহরাওয়ার্দী-পল্টনে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৯২৬ Time View

আগামীর বাংলাদেশ ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেবে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ দুই স্থানের পরিবর্তে বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার কথা বলেছে তারা।বুধবার সকালে পবিত্র আশুরা উপলক্ষে নেওয়া নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে ব্রিফিংকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধিদলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি। খন্দকার গোলাম ফারুক বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেব। যারা অনুমতি পাবে, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের কর্তব্য।

ডিএমপি কমিশনার বলেন, গণমাধ্যমের মাধ্যমে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করব, ওয়ার্কিং ডে-তে বিশাল বিশাল সমাবেশ করে ঢাকার মানুষকে থামিয়ে দেওয়া, লাখ লাখ মানুষকে রাস্তায় আটকে রাখার বিষয়টি বন্ধ করুন। ভবিষ্যতে এমন পরিকল্পনা পরিবর্তন করে বন্ধের দিনে নিয়ে যান। সমাবেশে লাঠিসোঁটা ও ব্যাগ আনা যাবে না। ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক থাকতে পারে। আপনারা কর্মসূচি করেন, কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে, জনগণ অতিষ্ঠ হয়ে গেলে আমাদের বাধ্য হয়ে এসব কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিতে হতে পারে।

এর আগে গত ২২ জুলাই বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ থেকে আগামী ২৭ জুলাই সমাবেশের কর্মসূচি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সোমবার বিএনপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin