মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লাইট হাউজ প্রকল্পে লুটপাট ও সমন্বয়হীনতার অভিযোগ : লুৎফুজ্জামান বাবর ও যুবদল নেতা নয়নের নাম ভাঙিয়ে ঠিকাদার মুন্নার তদবির! বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু ! রাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউক প্রকাশিত সংবাদের প্রতিবাদ এনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি : স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জাল রেজিস্ট্রেশনে মাইকেল-জান্নাতের বদলি বাণিজ্য : দুদকের হস্তক্ষেপ কামনা  বহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব : ​মাদকের সুবিধা না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪

ওজাবের ১০ম বর্ষপূর্তি পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর ১০ বর্ষপূর্তি পালিত হলো ১০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায়। এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজাবের প্রেসিডেন্ট শিশু সাহিত্যেক ও সাংবাদিক রহীম শাহ।

সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসান আলী রেজা দোজার সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ফাতেমা বেগম, ঢাকা মহানগর আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, যুগ্ম মহাসিচ যথাক্রমে শিকদার নূরে আলম সিদ্দিকী মুরাদ, মাসুম হোসেন, দফতর সম্পাদক মেসবা উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক- মোহাম্মদ ইসমাইল হোসাইন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক- জহিরুল ইসলাম রাসেল, বিশিষ্ট সাংবাদিক মোঃ রাসেল সরকার সহ ওজাবের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে কেক কেটে বর্ষপূর্তি শুভ সূচনা করা সহ প্রেসিডেন্ট রহীম শাহ এর জন্মদিন উপলক্ষেও একটি কেকে কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ আলোচকবৃন্দ ওজাবের কার্যক্রমকে আরো বেগবান করতে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মহানগর কমিটি গঠন সহ সারাদেশে জেলা কমিটিগুলো পুনরায় চুড়ান্ত করার জন্য তাগিদ জানান। এবং এ কার্যক্রম বাস্তবায়নে সকলে একযোগে কাজ করার আহবান জানানো হয়। পরবর্তীতে মুক্ত আলোচনা ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin