রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত বৃদ্ধ স্বজনদের কাছে ফিরতে চায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় বাজার সংলগ্ন রাস্তার পাশ হতে অজ্ঞাত মুসলিম পুরুষ (৬০) কে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। অসুস্থ ব্যক্তিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকায় নিজের পরিচয় বলতে পারেনি। স্বজনদের কাছে ফিরতে চায় কি-না প্রশ্ন করলে তিনি ইশারা দিয়ে সম্মতি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম ও সমাজ সেবা অফিসের প্রতিনিধি হাসপাতালে এসে ওই ব্যক্তির সাথে কথা বলেন। কিন্তু তিনি তার নাম ঠিকানা বলতে পারেননি।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিদুল ইসলামের তত্ত্বাবধায়নে অজ্ঞাত ব্যক্তিটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ফকিরহাট মডেল থানার ওসি অজ্ঞাত ব্যক্তির স্বজনদের খুঁজে পেতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin