শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ৮০০ মেট্রিকটন ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮৬৩ Time View

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাটঃ বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় ৮০০ মেট্রিকটন ক্লিংকারবোঝাই এমভি আনমোনা-২ নামক একটি লাইটাট জাহাজ ডুবোচরে আটকে কাত হয়ে ডুবে গেছে। এ সময় সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে লাইটারের ১১ নাবিক। রাত ৮টায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম মিন্টু জানান, মোংলা বন্দরের হারবাড়ীয়া-৪ নম্বরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহান ব্রাদাস নামক শিপ থেকে ৮০০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে মোংলা শিল্পাঞ্চলের দিকে যাচ্ছিল এমভি আনমেনা-২ নামক লাইটারটি। পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় আসলে রোববার রাত ৮টার দিকে ডুবোচরে আটকা পড়ে লাইটারটি কাত হয়ে পানি ঢুকে ডুবে যায়। এসময় দ্রুত সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন লাইটারের ১১ নাবিক। লাইটার ডুবির ঘটনায় মোংলা বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এ শ্রমিক নেতা।

খবর পেয়ে রাতেই স্থানীয় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোংলা-রামপাল সার্কের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার কার্গো দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ২৬৫০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়ে বামিজ্যিক জাহাজ এমভি জাহান ব্রাদাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin