রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না নিলে সিন্ডিকেটের হাত থেকে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না : সিআরবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৭২৯ Time View

এম রাসেল সরকার, ঢাকাঃ ভোক্তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংশোধন এবং ভোক্তাদের কল্যাণের কথা চিন্তা করে পৃথকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ক্রেতা সুরক্ষা আন্দোলন ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি।

সোমবার সকালে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত ৫ম সিআরবি কনজিউমার এ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. খালেদা ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোক্তাদের অধিকারকে তেমন কোন গুরুত্বই দেয়া হয়নি। ভোক্তারা নানাভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত। আইনে নানা ত্রুটি থাকায় ভোক্তারা আইনি ব্যাবস্থা নিতে গিয়ে অনেক হয়রানির শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংশোধন করা প্রয়োজন।

তারা আরও বলেন, এত কোটি ভোক্তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় কোন পৃথক মন্ত্রণালয় না থাকা আসলেই লজ্জাকর। বর্তমানে ব্যবসায়ীদের জন্য নিয়োজিত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি ক্ষুদ্র অধিদপ্তরের মাধ্যমে ভোক্তাদের অধিকার নিয়ে কিছু উদ্যোগ নেয়া হলেও এটিও প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। আর ভোক্তাদের জন্য সবকিছুর ভার দেয়া হয়েছে ব্যবসায়ীদের উপর যা কখনো কাম্য নয়। তাই তাদের অধিকার সুরক্ষায় পৃথক একটি মন্ত্রনালয় গঠন করতে হবে।

সিআরবি এর মহাসচিব এবং সেলফ এইড ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ডিজাইনার কে.জি এম সবুজ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেলফএইড ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ৫ম সিআরবি কনজিউমার এ্যাওয়ার্ড-২০২৩ উৎযাপন কমিটির সভপতি জনাব আ হ ম কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, দেশে আজ খাদ্য পন্যের দাম নাগালের বাহিরে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে সিন্ডিকেটের হাত থেকে এই দাম রক্ষা পাবে না। বরং দিনদিন জনগনের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাবে।

অনুষ্ঠানে ভোক্তাদের অধিকার আদায়ে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী ও শোভনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নুরুল আলম (নুরু)। তিনি বলেন, দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে গড় আয়ু বাড়ছে, কিন্তু হাসপাতালের দিকে তাকালে দেখবেন রোগীদের অসংখ্য ভিড়।সবাই নানারকম অসুখে ভুগছে এর মূলেই রয়েছে খাদ্যে ভেজাল। এই খাদ্য ভেজাল দূর করতে না পারলে আমাদের অগ্রগতি আসবে না। খাদ্যে ভেজাল দূরীকরণে সবাইকে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে ভোক্তাদের সেবাদানে বিশেষ অবদান রাখায় দেশের দেশের আট বিভাগের ১০ টি শ্রেণি-পেশার পেশাজীবিকে কনজিউমার এ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি ভোক্তাদের অধিকার সংরক্ষণে অবদানের জন্য সিআরবি এর ৫ জন স্বেচ্ছাসেবীকে পুরস্কৃত করা হয়। এছাড়া অনুষ্ঠানে, বিশ্ব-নিরাপদ খাদ্য দিবস এর স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী, কনজিউমার এক্টিভিস্ট এবং দেশের ৪৩টি জেলা, উপজেলা ও মহানগরে সিআরবি এর কমিটির সদস্যরা অংশ নেনে এবং এই সংগঠনের সাথে কাজ করতে গিয়ে বিভিন্ন জঠিলতা ও নানাবিধ সমস্যার কথা আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ হাসান তৌফিকুল ইসলাম, আরমান শুভ, অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য তানভিরুল ইসলাম, পারভিন আক্তার, মোবাশ্বের হাসান, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin