শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরটিসি’র ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৮৬৮ Time View

এম শিমুল খান, ঢাকাঃ আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরটিসি’র ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নাগরিকদের আধুনিক ও নিরাপদ সড়ক পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ অঞ্চলের নাগরিকদের রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বিআরটিসির সেবা দেয়ার জন্য ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ পীরবাড়ি সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে ২ একর ১০ শতাংশ জমির উপর এ ডিপোটি গড়ে তোলা হয়েছে।

বিআরটিসি’র বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম দায়িত্ব নেয়ার পর তার সুদক্ষ নেতৃত্ব, প্রত্যক্ষ দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যেই ডিপোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এ ডিপোতে একটি দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। এক সাথে ৫০০ জনের প্রশিক্ষণের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য সমগ্র ডিপোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশিক্ষিত ও দক্ষ জনবল অতীব গুরুত্বপূর্ণ। বেকার জনগোষ্ঠীকে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সকল প্রশিক্ষিত দক্ষ জনবল নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছে তেমনি দেশের বাইরে ড্রাইভিং পেশায় নিজেদের যোগ্যতার প্রমাণের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করছে। এ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে বছরে প্রায় ২৪০০ জন দক্ষ চালক তৈরি করা সম্ভব হবে।

আগামীকাল ময়মনসিংহ ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের মধ্যে দিয়ে এ অঞ্চলের সকল মানুষ বিআরটিসির সেবা গ্রহণ করতে পারবে। ময়মনসিংহ থেকে ঢাকা এবং অনান্য জেলার সাথে যোগাযোগ ব্যাবস্থা আরো সহজতর হবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অর্ধেক ভাড়ায় স্কুল কলেজে যাতায়াত করতে পারবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin