শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে ছাই ৩ ব্যবসা প্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৮৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউপি কাচারিভিটা বাজারে আগুনে পুড়ে মেসার্স সোহরাব এন্টারপ্রাইজ, বেবী ফার্মেসী ও নাঈম স্টোর নামের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নতুন তাজের চায়ের দোকান নাঈম স্টোর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহায়তায় এক ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে ভষ্ম হয়ে যায় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। আগুন নিভাতে গিয়ে মোক্তার হাওলাদার (২২) নামের এক যুবক আহত হয়। তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ অগ্নিকান্ডের ঘটনায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য বিসিআইসি সার ডিলার সোহরাব হোসেন কাজী ও নতুন তাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin