মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আজিমপুরের আলোচিত শিশু অপহরণ মামলায় নতুন মোড় : ষড়যন্ত্র ও সাজানো নাটকের অভিযোগ ফাতেমা আক্তার শাপলার লাইট হাউজ প্রকল্পে লুটপাট ও সমন্বয়হীনতার অভিযোগ : লুৎফুজ্জামান বাবর ও যুবদল নেতা নয়নের নাম ভাঙিয়ে ঠিকাদার মুন্নার তদবির! বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু ! রাজধানীর গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধে নোটিশ করেছে রাজউক প্রকাশিত সংবাদের প্রতিবাদ এনবিআরের অতিরিক্ত কর কমিশনার মিজানুরের দুর্নীতি : স্বজনপ্রীতি, বেনামি সম্পত্তি ও সিন্ডিকেটের জাল রেজিস্ট্রেশনে মাইকেল-জান্নাতের বদলি বাণিজ্য : দুদকের হস্তক্ষেপ কামনা  বহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা অনুসন্ধানী প্রতিবেদন : সওজে চলছে সার্কাস : প্রকৌশলীদের রাজনৈতিক লিয়াজো রক্ষার অসম প্রতিযোগিতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাগেরহাটের ফকিরহাটে শেখ লুৎফর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১০০৭ Time View

নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মরহুম শেখ লুৎফর রহমান স্মৃতি ৮দলীয় আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বীর মক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, শেখ মোস্তাহিদ সুজা, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড, হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা। উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত দে, যুগ্ম আহবায়ক শেখ শরিফুল ইসলাম প্রমূখ।

ফাইনাল খেলায় ফকিরহাট ইউনিয়নকে ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-৪ গোলের ব্যবধাানে হারিয়ে পিলজংগ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সহযোগিতায় ছিলেন লিপন বিশ্বাস ও জাকির খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin