শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বাগেরহাটে মাঠে নাই বিএনপি-জামায়াত, আ,লীগের শান্তি সমাবেশ, ছাড়েনি ঢাকার পরিবহন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৪৯ Time View

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে বিএনপি জামাতের ঢাকা হরতালে বাগেরহাটে তেমন কোন প্রভাব পড়েনি। রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে হরতাল বাস্তবায়নে বাগেরহাটে বিএনপি জামায়াতের তেমন কোন কর্মসূচি দেখা যায়নি। যার ফলে সকাল থেকেই বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে খুলনা সহ বিভিন্ন রুটের বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে বাগেরহাট থেকে সরাসরি ঢাকা ও চট্টগ্রামগামী কোন বাস ছেড়ে যায়নি।

তবে জেলা বিএনপির নেতাদের দাবি, জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল সমর্থন করেছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশকেও কঠোর অবস্থানে দেখা গেছে।বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

অন্যদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ভোর ৬টার দিকে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়। সেখানে পথসভায় জামায়াত বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েশী আশরাফী জেমস প্রমুখ।

বক্তারা বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের নৈরাজ্য মেনে নেয় না। বাগেরহাটের মানুষ শতস্ফুর্তভাবে বিএনপি জামায়াতের হরতাল প্রত্যাখান করেছেন। দেশের মানুষের জানমাল রক্ষায় আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে। আমরা শান্তির পক্ষে।

বাগেরহাট বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, সকাল থেকে স্হানীয় বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যায়নি। অন্যান্য যানবাহন ও পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে বলে জানান এই নেতা।

বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিচ্ছে। গতকাল রাতে আমাদের কয়েকজন নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আওয়ামী লীগের লোক জন। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে।জনগণ আমাদের সাথে আছে। তারা আমাদের হরতাল সমর্থন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin