রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

বাগেরহাট থেকে বিএনপি-জামায়াতের ১৫ হাজার নেতাকর্মী যাবে ঢাকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৭২৯ Time View

এস এম সাইফুল ইসলাম কবিরঃ ঢাকার সমাবেশে বাগেরহাট থেকে বিএনপি-জামায়াতের অন্তত ১৫ হাজার নেতাকর্মী অংশগ্রহন করবেন। ইতোমধ্যে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী ঢাকায় পৌছে গেছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। তিনি বলেন, ২৮ অক্টোবরের সমাবেশকে ঘিরে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি উপজেলা, পৌরসভাসহ সকল সাংগঠনিক ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবে। বাগেরহাট থেকে অন্তত ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী অংশগ্রহন করবে।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটি এম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এম এ সালাম আরো বলেন, নেতাকর্মীরা যাতে ঢাকার সমাবেশে না যেতে পারে এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি-ধামকী দিচ্ছে। কাড়াপাড়া যুবদল নেতা ওমর ফারুক, বারুইপাড়া ছাত্র দল নেতা সুমনকে মারধর করেছে। বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সমাবেশে না যাওয়ার জন্য হুমকী-ধামকি দিচ্ছে। তবে কোন বাঁধা এই সমাবেশকে বাঞ্চাল করতে পারবে না। বাগেরহাট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার সমাবেশে অংশগ্রহন করবে।
অন্যদিকে, বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারী শেখ মোঃ ইউনুচ বলেন, ঢাকার সমাবেশে আমাদের অন্তত ৫ হাজার নেতাকর্মী অংশগ্রহন করবে। ইতোমধ্যে অনেকে ঢাকায় অবস্থান করছে। আশাকরি এই সমাবেশের মাধ্যমে সরকারের পতন ঘটবে।
অন্যদিকে বিএনপির সকল অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন বলেন, জামায়াত-বিএনপির কর্মীরা মূলত ঢাকায় যেতে চাচ্ছে না। তাই এসব মিথ্যা অভিযোগ করছেন নেতারা। আমরা কাউকে বাঁধা দেইনি।
#ছবি সংযুক্ত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin