শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে সংবাদ সংগ্রহের সময় ৩ সাংবা‌দি‌কের ওপর হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৮০২ Time View

বিশেষ প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পূর্ব বুরদিয়া বাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।হামলার শিকার তিন সাংবাদিক হলেন, দৈনিক সংবাদ সারাদেশ পত্রিকার বিশেষ প্রতিবেদক মো. রাসেল সরকার, দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোটার মো. মতিউর রহমান রিয়াদ ও সাপ্তাহিক বাংলার সাথী পত্রিকার রিপোর্টার আঃ কাইয়ুম।

এ ঘটনায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জন হামলাকারীর বিরোদ্ধে সাংবাদিক রাসেল সরকার বাদি হয়ে লৌহজং থানায় লিখিত অভিযোগ করেন।

আসামীরা হলেন, স্বপন হাওলাদার (৪৮) পিতা- মৃত ওমর হাওলাদার, শাওন (৩৫) পিতা- মিশন মৃধা, রাজিব (৩৫), সাগর (৪০) উভয় পিতা- মৃত খালেক হাওলাদার, সর্ব সাং- পূর্ব বুরদিয়া পশ্চিম পাড়া ০৫নং ওয়ার্ড, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ।

অভিযোগ সূত্রে ও বাদী সাংবাদিক রাসেল সরকার জানান, রবিবার (২৯ অক্টোবর) অনুমান সাড়ে ১১টার সময় পেশাগত কাজে লৌহজং থানাধীন মালির অংক বাজার হইতে সহকর্মী মতিউর রহমান রিয়াদ মুন্সীগঞ্জ সদরে যাওয়ার পথে কলকাতা ভোগদিয়া পৌঁছাইলে মতিউর রহমার রিয়াদের মোবাইল ফোনে সহকর্মী আঃ কাইয়ুম ফোন করে জানায় তাকে লৌহজং থানাধীন পূর্ব বুরদিয়া বাজারের ৩য় তলা ভবনের নীচ তলায় ১০/১২ জন অজ্ঞাতনামা লোকজন আটক করে রেখেছে।

উক্ত সংবাদ পেয়ে সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দেখি সহকর্মী আঃ কাইয়ুমকে পূর্ব বুরদিয়া বাজার সংলগ্ন ৩তলা ভবনের নীচতলায় মারপিট করে আটকে রাখে।

সহকর্মী কাইয়ুমকে আটক করার কারন জানতে চাওয়ার সাথে সাথেই উপরোক্ত বিবাদীগনসহ অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদীগন ক্ষিপ্ত হয়ে মারপিট করিয়া সাংবাদিক রিয়াদের পরনের কাপড় চোপড় ছিড়ে ফেলে এবং বাদীর সাথে থাকা একটি OPPO-A17K মোবাইল ফোন মডেল নং- CPH2471 3, একটি কেনন ক্যামেরা ভেঙ্গে অনুমান ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং সংবাদকর্মীদের খুন জখমের হুমকি প্রদান করে।

ঘটনার বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেনের সাথে কথা বললে তিনি জানান। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin