শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বিশ্ব কন্যা শিশু দিবসে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম শিমুল খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৬৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং সার্ক কালচারাল কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক এম শিমুল খানকে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪ এ ভুষিত করা হয়েছে।

শনিবার বিকাল ৪টায় রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সংগীতা অনুষ্ঠান, কবিতা আবৃতি, নৃত্য অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা শেষে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. এ. সাত্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক আর কে রিপন।

পুরস্কার পাওয়ায় অনুভূতি প্রকাশ করে এম শিমুল খান বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। কাজে উৎসাহ বাড়ে। আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা শুধু একটা পেশা নয় এটা দেশ ও জাতির পক্ষের একটা দায়িত্ব মনে করি। এই পেশার মাধ্যমে সমাজ সংস্কার ও বৃহত্তম স্বার্থে কাজ করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin