শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  নতুন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৫৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)এর নতুন রেজিস্ট্রার (অ.দা.) হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়া জেলার গাবতলী উপজেলার কৃতি সন্তান, পবিপ্রবি’র বিএনপি পন্থী সাদা দলের সাধারণ সম্পাদক ও ইউট্যাব এর যুগ্ম সম্পাদক এবং পবিপ্রবি’র  কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ণ বিভাগের সিনিয়র প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। রবিবার (৫ জানুয়ারী) বর্তমান রেজিস্ট্রার প্রফেসর মোঃ আবদুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফকে ধন্যবাদ জানান।

রেজিস্ট্রারের দায়িত্বে যোগদান করে ড. ইকতিয়ার উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে এই দায়িত্ব এটি আমার জন্য এক অসাধারণ সম্মান এবং চ্যালেঞ্জ। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সবার প্রতি, বিশেষ করে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় যিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। রেজিস্ট্রার হিসেবে আমার প্রধান দায়িত্ব হবে  প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং শিক্ষার মান উন্নয়নে অবদান রাখা। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ও শিক্ষকদের গবেষণা এবং পাঠদানে সহযোগিতা করতে প্রশাসনকে আরও দক্ষ ও স্বচ্ছ করে তুলতে আমি সর্বদা সচেষ্ট থাকব।

ড. ইকতিয়ার উদ্দিন বলেন, আমি বিশ্বাস করি, একটি প্রতিষ্ঠান কেবল তখনই এগিয়ে যেতে পারে, যখন সবার সম্মিলিত প্রচেষ্টা থাকে। আমি সবার মতামত ও সমর্থনকে মূল্যায়ন করব এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় নিয়ে যেতে কাজ করব।

তিনি আরও বলেন, আমি এই দায়িত্ব পালন করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। সবার সহযোগিতা পেলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমাদের বিশ্ববিদ্যালয়কে গর্বের স্থানে পৌঁছে দিতে। তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নতুন রেজিস্ট্রারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্বে আমাদের পবিপ্রবিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা একসঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি এবং নতুন দিগন্ত উন্মোচনে সক্ষম হব। তিনি নতুন রেজিস্ট্রার এর সাফল্য ও সুস্থতা কামনা করেন।

প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কৃষিতে বিএসসি (অনার্স) এবং ২০০৫ সালে কৃষি সম্প্রসারণ এর উপর এমএস  ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি চায়না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি এবং ২০২১ সালে নেদারল্যান্ডের ওয়াখিনিংগেন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানী ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও উচ্চতর ডিগ্রি অর্জন করেন। শিক্ষক জীবনে তিনি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ণ বিভাগের ২০০৬ সালে প্রভাষক, ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সাল থেকে বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। তিনি জুলাইয়ের বিপ্লব পরবর্তী আগষ্টে পবিপ্রবি’র গুরুত্বপূর্ণ আইকিউএসি সেল এর পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি কর্নেল ইউনিভার্সিটি আমেরিকা ও আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন কেন্দ্র চায়নার রিসার্চ ফেলো হিসেবে দীর্ঘদিন কাজ করেন। ড. ইকতিয়ার জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেন।

ড. মোঃ ইকতিয়ার উদ্দিন ১৯৭৯ সালের ২৮ অক্টোবর বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম ছালামতুল্লাহ এবং মা গৃহিণী আলতাফুন্নেছার ঘরে জন্মগ্রহন করেন। তিনি সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin