শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত : মালেক মনি সভাপতি ও এম শিমুল খান সাধারণ সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান রাজধানীর দৈনিক বাংলা মোড়স্থ হোয়াং কিচেন চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমইউজের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফীন। সভায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত সাংবাদিকরা বক্তব্য রাখেন। এবং মহানগর কমিটি নিয়ে বিষদ আলোচনা করা হয়।

বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে দুই বছরের জন্য মালেক মনিকে সভাপতি ও এম শিমুল খানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের বিএমইউজে ঢাকা মহানগর কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সামসুদ্দুহা সম্রাট ও বিল্লাল হোসেন পাটোয়ারি।
যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ সুমন ও মেহেদি হাসান। সাংগঠনিক সম্পাদক মেঃ আবুল কালাম আজাদ। সহ সাংগঠনিক সম্পাদক বসির আহম্মদ। অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান, সহ অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন লিটন। প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম রাজু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান ও রফিকুল হাসান। দপ্তর সম্পাদক শাহীন আলম আশিক, আপ্যায়ন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ হাওলাদার।

ঢাকা মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বিগত সময়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) সাংবাদিকদের অধিকার রক্ষায়, প্রত্যক্ষভাবে ঐক্যবদ্ধ আন্দোলনে ব্যাপক সারা জাগায়। নানা স্বার্থান্বেষী মহলের অন্যায় বলপ্রয়োগ, সাংবাদিকদের সত্য প্রকাশে বিঘ্ন ঘটাতে তৎপর থাকে, যা সাংবাদিক পেশায় মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। আমরা ঢাকা মহানগর বিএমইউজে’র কমিটির সদস্যদের নিয়ে সততা নিষ্ঠা ও সাহসের সাথে সাংবাদিকদের অধিকার আদায় ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার নিয়ে এগিয়ে যাবো। এদিকে কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারন সম্পাদক শিবলী সাদিক খান নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin