শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বিএনপি ও নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : বিএনপি নেতা ফখরুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৫৫ Time View

বিশেষ প্রতিবেদক, নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, বাংলার আকাশে কালো মেঘ দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে। বিএনপি ও নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।

শুক্রবার সন্ধ্যার পূর্বে বসুরহাট মেট্রো ভবনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি আরো েবলেন, সেই ১৯৭১ থেকে শুরু করে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল তখনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন শহীদ জিয়া পরিবার। এখনো সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৩ বারের শাসনামলে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ এবং আপোষহীন। জেল খেটেছেন তবুও আপোষ করেননি। বিএনপি কোনো অশুভ শক্তির সাথে কখনো আপোষ করেনি এবং করবেওনা। জনগণই বিএনপির শক্তি। তাই জনগনের আস্থা অর্জনে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের সমর্থন ধানের শীষের পক্ষে এনে ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় যুবদল নেতা আজিজুল হক রাজুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও চাপরাশিহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার, বিএনপি নেতা আবু তোহা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য একরামুল হক মিলন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার, নাছের মেম্বার, চরফকিরা যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin