শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

সাহিত্যে অবদান রাখায় এপিজে আবদুল কালাম আন্তর্জাতিক পদকে ভূষিত হলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৫৫৮ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ সাহিত্যে অবদান রাখার জন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

সম্প্রতি হাওড়ার শরৎ সদনে ড. এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের আসর বসে। সেখানে ১৫টি দেশের বিভিন্ন পেশার ১৫ জন কৃতী ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। এঁদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, সুলেখক হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

হাবিবুর রহমানের স্বরচিত ও গবেষণায় ‘ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা” নামক একটি গ্রন্থ প্রকাশিত হয়। বইটি ইতোপূর্বেই সমালোচকদের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। জনপ্রিয়তা পেয়েছে পাঠকমহলেও। এই অসামান্য গ্রন্থের স্বীকৃতিস্বরূপ তিনি এই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রশাসনিক ব্যস্ততার কারণে শেষ মুহূর্তে তিনি কলকাতায় পৌঁছতে পারেননি। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট সমাজকর্মী সোমনাথ দে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন নেপালের প্রাক্তন উপরাষ্ট্রপতি প্রেমানন্দ ঝা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুই বিশিষ্ট মন্ত্রী জাভেদ খান ও অরূপ রায়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যে ড. এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এ বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের কলকাতা থেকে বহুল প্রচারিত স্বনামধন্য দৈনিক যুগশঙ্খ পত্রিকা অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin