শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

খুলনায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টা : থানায় মামলা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯১৪ Time View

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনার লবণচোরা থানার স্কুল ভিটা এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টা ঘটনায় থানায় মামলার তিন দিনেও অপরাধী গ্রেফতার না হওয়ায় হতাশ ভুক্তভোগী শিশুটির পরিবার।

অভিযোগের সূত্রে জানা গেছে, স্কুল ভিটা এলাকার অটো রিক্সা গ্যারেজের পাশে চা দোকানদার মানিক হোসেন শিকদারের ছয় বছরের মেয়েকে প্রতিবেশী দীপ্তি মিস্ত্রি (৫০) চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী বাগানে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে শিশুটি চিৎকার করলে ধর্ষক দীপ্তি মিস্ত্রি ভয়-ভীতি দেখায়। এসব কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলবে বলে সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে শিশুটির বাবা মানিক হোসেন সিকদার পরের দিন লবণচোরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তিন দিন পার হওয়ার পরেও আসামি গ্রেফতার না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভিক্টিমের পরিবার।

দীপ্তি মিস্ত্রি (৫০) ওই এলাকায় প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারটি তাদের নিরাপত্তা নিয়েও ভীত সন্ত্রস্ত বলে এ  প্রতিবেদককে জানান।

এ বিষয়ে জানতে লবণচোরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠো ফোনে নাম্বারে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin