শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বাগেরহাটের ফকিরহাট বাজারে দুর্গাপূজার শুরুতেই এক রাতে ৬ দোকানে চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৯৬ Time View

নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাট বাজারে দুর্গা পূজার শুরুতেই এক রাতে ৬টি দোকান চুরি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতের কোন এক সময় এ চুরি সংঘটিত হয়েছে বলে অনুমান করছেন সংশ্লিষ্ট দোকান মালিকগণ। বৃহস্পতিবার সকালে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও চুরি হওয়া দোকানদার সূত্রে জানা গেছে, উপজেলার সবচেয়ে বৃহত এ বাজারের সিনেমা হল মার্কেটের ২টি, পুরাতন সুপারিপট্টীর ৩টি ও রেল রোডের ১টি দোকান চুরি হয়েছে। চোরচক্র দোকানের সাটার ভেঙ্গে প্রবেশ করে ক্যাশের টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া দোকান গুলো হলো মো. চঞ্চল মল্লিকের আনাস ফ্যাসন, শেখ আজহার আলীর নাবিব ক্লথ স্টোর, মো. বাহাউদ্দীনের সততা ক্লথ স্টোর, ইন্দ্রোজিত সাহার জয় মা বস্ত্রলয়, শেখ তানভীর ইসলামের এসকে ফ্যাসন ও উত্তম শাহার কাপড়ের দোকান। প্রত্যেক দোকানের ক্যাশ থেকে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা চুরি হয়েছে বলে দোকানদারগণ প্রাথমিক ভাবে ধারণা করছেন। তবে দোকানের উল্লেখযোগ্য মালামাল চুরি হয়নি।

পুলিশের ধারণা, দুর্গাপূজার সময়ে কাপড়ের দোকান গুলোকে চোর চক্র বেছে নিয়ে থাকতে পারে।

ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম বলেন, আমরা চুরির ঘটনায় পুলিশকে সহযোগিতা করছি। এছাড়া দোকান মালিকদের সাথে কথা বলে মামলার প্রস্তুতি নিচ্ছি।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন রায় জানান, বুধবার রাতে ফকিরহাট বাজারে ২৬জন প্রহরী নাইট ডিউটি করেছিল। রাত ১টার পরে বাজারের সন্দেহজনক চলাচলকারী লোকদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি। মামলা হলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin