শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা সৎ মা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭১২ Time View

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমিয়ে থাকা ৩ বছরের এক শিশুকে বিছানা থেকে চুরি করে নিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার পুটিখালী গ্রামের কৃষক আসাদুল খানের ছেলে সিফাত খানকে ঘর থেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার দুপুরে পাশ্ববর্তী বাগানের ডোবায় পাওয়া যায় তার মরদেহ।

এ ঘটনায় শিশুটির মা লাভলী বেগম বুধবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার একমাত্র আসামি লাভলী বেগমের সতীন সাজেদা বেগমকে (৪৫) গ্রেফতার করে বৃহস্পতিবার বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, ঘটনার রাতে আসাদুল খান তার প্রথম স্ত্রীকে নিয়ে রাত ১ টার দিকে ঘরের দরজা খোলা রেখে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পরে তারা ঘরে ফিরে দেখেন শিশু সিফাত নেই। পারিবারিক কলহের কারনে আসাদুলের ২য় স্ত্রী সাজেদা বেগম সিফাতকে চুরি করে নিয়ে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, শিশু সিফাত হত্যা মামলার একমাত্র আসামি তার সৎ মা সাজেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin