শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

বাগেরহাটের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবশেষে তালা খুলল সেই এক্স-রে কক্ষের : অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭১১ Time View

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাটঃ প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে তালা খুলল বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই এক্স-রে কক্ষের। এ নিয়ে গত ১৬ অক্টোবর সংবাদ প্রকাশ হওয়ায় টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পরে বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চাবি নিয়ে চলে যাওয়া টেকনোলজিস্ট আল্লামা ইকবার মোর্শেদ যশোর থেকে এসে তালা খুলে দেন।

এতদিন বন্ধ রাখার কারণ হিসেবে বদলি হওয়া (স্ট্যান্ড রিলিজ) টেকনোলজিস্ট ইকবাল মোর্শদ বলেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এক্স-রে মেশিনের মধ্যে একটিতে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। অন্যটিতেও কিছুটা ত্রুটি দেখা দেয়। মেশিন দুটি মেরামতের জন্য নিমিউর ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করতে দেরি হয়ে যায়। যে কারণে আসা হয়নি।

শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, দুপুরে এক্স-রে কক্ষের তালা খোলা হয়েছে। একটি মেশিনের ত্রুটি আছে। কিন্তু অন্যটি ভালো। খোলার পর সেটিতে তাৎক্ষণিক পরীক্ষামূলক এক্স-রে করে রেজাল্ট ভালো এসেছে। এখন থেকে একটিতে এক্স-রে করা যাবে। অন্যটি মেরামতের জন্য শুক্রবার ইঞ্জিনিয়ার আসার কথা বলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin