শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ফিলিস্তিনে দখলদার ইসরাইলিদের বর্বর হামলা ও অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭৮২ Time View

নিজস্ব প্রতিবেদক, লৌহজং, মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জের লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরালি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন মিছিলের আয়োজন করেছে মৌছামান্দ্রার ধর্ম প্রান মুসলমানরা। ২০ই অক্টোবর শুক্রবার বাদ জুম্মা মৌছামান্দ্রা ও গোয়ালিমান্দ্রা এলাকার আসেপাশের সকল জামেমসজিদের মুসুল্লিরা জুম্মার নামাজ আদায় করে দলে দলে যোগ দেন এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় ৫ শত মুসলিম জনতা অংশগ্রহণ করেন।

মানববন্ধনের বক্তব্য রাখেন গোয়ালিমান্দ্রা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আরিফুল্লাহ বিক্রমপুরী। মৌছামান্দ্রা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম, মো. আসাদুজ্জামান ও মৌছামান্দ্রা পেশকার বাড়ি জামে মসজিদের ইমাম। কাজির পাগলা জামে মসজিদের ইমাম, মোঃ আব্দুল আহাদ। এ সময় মুসল্লিদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোয়ালিমান্দ্রা বট তলার আসে পাশের এলাকা তাদের স্লোগান ছিল, ইহুদীবাদ নিপাত যাক -বিশ্ব মুসলিম মুক্তি পাক। ইজরাইলিদের ধ্বংস করো-আল আকসা মুক্ত করো। বিশ্ব মুসলিম অস্ত্র ধরো-ফিলিস্তিন স্বাধীন করো। বিশ্ব মুসলিম ভাই ভাই -ইহুদিদের রক্ষা নাই। স্লোগান দিতে দিতে মৌছামান্দ্রা থেকে গোয়ালিমান্দ্রা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে মিছিলটি শেষ হয়। এর পর ফিলিস্তিনিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin