শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

এশিয়ার সর্ববৃহৎ হাকিমপুর শিকদারবাড়িতে পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপছে পড়া ভিড়

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭৭৩ Time View

এস এম সাইফুল ইসলাম কবিরঃ কারিগরদের নিপুণ হাতের ছোঁয়া আর তুলির আঁচড়ে সেখানে দেব-দেবীর প্রতিমা এমন ভাবে সাজানো হয়েছে দেখলে মনে হবে জীবন্ত প্রতিচ্ছবি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়ি দুর্গা মন্দিরে। এই মণ্ডপে তৈরী করা হয়েছে ৫০১টি প্রতিমা। ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরুর পর দেশি-বিদেশী দর্শনার্থীদের ভিড় বাড়ছে এই মণ্ডপে। আসছেন চিত্র জগতের অনেকেই।

সরেজমিনে শিকদার বাড়ী পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, করোনার কারনে দীর্ঘ ৩ বছর পর আবারও বড় পরিসরে বাগেরহাট সদর উপজেলার শিকদার বাড়ীতে দুর্গাপূজার আয়োজন করায় বাগেরহাট জেলা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শিকদার বাড়ীতে দুর্গা পুজার অবিচ্ছেদ্য প্রতিমা গুলোর সাথে বাড়তি প্রতিমা স্থাপন করা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে ৬৫ ফুট কুম্ভ কর্ণ, মহাভারতের বিভিন্ন কাহিনী ও দেব-দেবীদের প্রতিমা। রয়েছে চোখ ধাদানো আলোক সজ্জাও।

পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর পর সময়ের সাথে সাথে এ মণ্ডপে দেশি-বিদেশী দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ইতিমধ্যে চিত্র নায়ক রিয়াজ এসে ঘুরে গেছেন শিকদার বাড়ী পূজা মন্ডপ। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কলকাতা থেকেও আসছেন অনেকে।

খুলনা থেকে শিকদার বাড়ী ঘুরতে আসা সুমিতা দাস বলেন, এবারই প্রথম শিকদার বাড়ীতে আসা। অনেক নাম শুনেছি শিকদার বাড়ীর। তাই পরিবারের সকলের সাথে চলে এলাম। খুবই ভালো লাগলো।

সাতক্ষীরা থেকে ঘুরতে আসা তমা বিশ্বাস বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি শিকদার বাড়ীর কথা। এখানে এসে অবাক হয়েছি। এত প্রতিমা নিয়ে দেশের কোথাও দুর্গাপূজার আয়োজন করা হয় কি না আমার জানা নেই। তবে সত্যি অসাধারন দেখে মুগ্ধ হয়েছি।

ভারতের কলকাতা থেকে ঘুরতে আসা অমিত সাহা বলেন, দীর্ঘ দিন ধরে হাকিমপুর শিকদার বাড়ীর পূজা মণ্ডপের কথা শুনে আসছি। কিন্তু আসা হয়নি। তাই এবার পূজার ছুটিতে পরিবারের সকলকে নিয়ে শিকদার বাড়ী ঘুরতে আসলাম। দুর্গাপূজার মূল প্রতিমার পাশাপাশি এখানকার অন্য যে প্রতিমা গুলো রয়েছে সেগুলো প্রতিটি মহাভারত এবং হিন্দু ধর্মের বিভিন্ন দেব-দেবীর কথা স্মরণ করিয়ে দেয়। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাংলাদেশে আমার আত্মীয়-স্বজন রয়েছে, ইচ্ছা আছে আরো কয়েকদিন বাংলাদেশ দেখার।

শিকদার বাড়ীর পূজা মণ্ডপের আয়োজক ব্যবসায়ী লিটন শিকদার বলেন, আমাদের বাড়ীতে সর্বশেষ ২০১৯ সালে ৮শ ১টি প্রতিমা নিয়ে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিলো। পরবর্তীতে করোনা কালীন সময়ে আমরা শুধুমাত্র দুর্গাপূজার আনুষ্ঠানিকতা করেছি। যেটাকে ঘট পূজা বলা হয়। করোনা মহামারি থেমে যাওয়ায় নতুন করে ৫শ ১টি প্রতিমা নিয়ে এ বছর দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার দর্শনার্থীদের আগমন ঘটেছে এখানে। এছাড়া চিত্র-বিনোদন জগতের অনেক নায়ক এবং নায়িকার আগমন ঘটবে আমাদের এই পূজা মণ্ডপে। আশা করছি সবাই আনন্দের সাথে শিকদার বাড়ীর পূজা মন্ডপ উপভোগ করবেন।

শিকদার বাড়ীর পূজা মন্ডপ ঘুরতে এসে চিত্রনায়ক রিয়াজ বলেন, আমাদের দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার। এ কারণে বন্ধু লিটন শিকদারের আমন্ত্রণে সাড়া দিয়ে শিকদার বাড়ীতে ছুটে এসেছি। আমি সুস্থ থাকলে আগামীতেও শিকদার বাড়ীতে ঘুরতে আসবো। সকলকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, শিকদার বাড়ীর পূজা মন্ডপকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে পুলিশ, আনসার ও ভলেন্টিয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি হিন্দু সম্প্রদায়ের লোকজন আনন্দের সাথে শারদীয় দুর্গাপূজা উপভোগ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin