রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইডির রায়হানের ‘মহাপাপ’ ঢাকতে ক্র্যাব নেতাদের দৌড়ঝাঁপ! : নিজেকে বাঁচাতে মরিয়া রায়হান খান এনসিপি সমর্থিত এনডিইএ গঠন, আহ্বায়ক জামাল, সদস্য সচিব ফয়সাল ও সাংগঠনিক আলমগীর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমে এক কর্মকর্তার ‘ব্যক্তিগত সাম্রাজ্য’ : রিজার্ভ চুরির ফাইল জিম্মি ও শত কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে—–বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল আলম মিলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬৮৩ Time View

এস এম সাইফুল ইসলাম কবিরঃ বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। তারই ধারাবাহিকতায় মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পানির জলাধার বিতরণ করা হচ্ছে।

শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহ-ই-আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার ‘রেইন ওয়াটার হারর্ভেস্টিং’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘মুজিববর্ষের উপহার’ হিসেবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) সাহায্যে ‘জিটুপি’ পদ্ধতিতে ভাতার প্রচলন করেছে। ফলে কারও কাছে আর চাইতে হবে না। সরাসরিই তারা সেলফোনে টাকা পেয়ে যাবেন। কারণ স্বাধীন দেশে বীর মুক্তিযোদ্ধারা অসম্মানিত হন, তা হতে পারে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব লিয়াকত আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলক ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। শুভেচ্ছা বক্তব্য দেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বিতরণী সভা শেষে ৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে পানির জলাধার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin