শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

গোপালগঞ্জে পূজা অর্চনা ও ঢাকের তালে তালে মা দূর্গা কে বরণ করলেন ভক্তরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পূজা অর্চনা ও ঢাকের তালে তালে মা দূর্গা কে বরণ করে নিলেন মায়ের ভক্তবৃন্দরা।

আমাদের প্রতিনিধি রোববার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম উত্তরপাড়া সার্বজনীন পূজা মন্ডপসহ অন্যান্য পূজা মণ্ডপে গিয়ে এদৃশ্য দেখতে পান। পূজা অর্চনার পাশাপাশি আমন্ত্রীত অতিথি বৃন্দদেরকে নানা ধরনের প্রসাদ বিতরণ করতে দেখা গেছে।

এদিকে শারদীয় দুর্গোৎসব নিরবিচ্ছিন্নভাবে পালনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফার নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে পূজারী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্ত বৃন্দের সাথে পুজোর শুভেচ্ছা বিনিময় করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গিগোষ্ঠী যেন কোন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা না ঘটাতে পারে সেজন্য জেলা পুলিশ প্রশাসন অতন্ত্র প্রহরী হিসেবে জেলার সকল পূজা মন্ডপে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। গোপালগঞ্জ শহর সংলগ্ন বেদগ্রাম উত্তরপাড়ার বিশ্বাস বাড়ির আয়োজনে সার্বজনীন পূজা মন্ডপে পরিদর্শনে গেলে সেখানে পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি রামচন্দ্র বিশ্বাস, সুমন কুমার বিশ্বাস, বিনয় কুমার বিশ্বাস, সুব্রত বিশ্বাস, দ্বীপ বিশ্বাস, শ্রীবাস বিশ্বাস, শ্রীধাম বিশ্বাস, পার্থ বিশ্বাস, রুহি বিশ্বাস গণমাধ্যম কর্মীদেরকে উষ্ণ অভিনন্দন জানান।

এসময় সেখানকার মন্ডপে পুজারী ও আশপাশের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin