শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিআরটিসির দুর্নীতিবাজ চেয়ারম্যান অপসারন: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ বিআরটিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান : অবশেষে ন্যাক্কার জনক বিদায় রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ বর্তমান চেয়ারম্যানের ছত্রছায়ায় কমিশন বাণিজ্য : বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ : সুষ্ঠ তদন্তের দাবী স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক আয়োজনে জমজমাট সিটি ইউনিভার্সিটির ইইই রিইউনিয়ন বিআরটিসির ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামানকে ঘিরে বিতর্ক : রাজনৈতিক ছত্রছায়া, গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে প্রশ্নের ঝড় এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি : কোটি কোটি টাকা লোপাট চলছে : দুদকে অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট : রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ বিআরটিসিতে সিন্ডিকেটের দাপট : মফিজ-কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ ট্রান্সরেইল লাইটিং ও অমৃক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুদকে অভিযোগ দাখিল বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ

খুলনার পাইকগাছার কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৭৪৫ Time View

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছার কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির জায়গা দখলের প্রচেষ্টা করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় সমিতির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ লিখিত বক্তব্য পড়ে শোনান। সোমবার সকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের শ্রেণী কক্ষে মুক্তিযোদ্ধা বহুমুখি সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কপিলমুনির রুপকার বিনোদ বিহারী সাধু যমুনা সাধুর নামে ১৯৩৩ সালে নাছিরপুর মৌজায় ১.০৩ একর জমি খরিদ করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর পর তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় এ সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকা ভুক্ত হয়। কিন্তু এই সম্পত্তি কাজী মাহমুদ হোসেন নামে এক ব্যক্তি তথাকথিত ওয়ারেশদের কাছ থেকে লিখে নিয়ে আদালতে দেওয়ানি মামলা করলে সরকারের পক্ষে রায় ডিগ্রী হয়। যার বিরুদ্ধে আপিল হলে একইরুপ রায় হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা হলে শুনানি অন্তে নিম্ন আদালতের রায় স্থগিত ও সকল কাগজপত্র তলবসহ স্থিতাবস্থার আদেশ দেয়া হয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এদিকে এ আদেশ অমান্য করে উক্ত সম্পত্তিতে টিনের ঘেরা বেড়া দেয়ায় প্রশানের দৃষ্টিগোচরে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমির আলী সরদার, বিএম আনিসুর রহমান, আহসান আলী গাজী , শেখ দিদার হোসেন, শেখ আব্দুল ওদুদ, মোঃ জাহান আলী সরদার, শিবপদ নন্দী, বাসুদেব নন্দী, আবেদ আলী সরদার, আব্দুস সামাদ খান দেবপ্রসাদ আশ্চর্য মোঃ সিরাজুল ইসলাম, শেখ আসাদুজ্জামানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ।

এ বিষয়ে কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ জালাল হোসেন সহ অন্যান্যরা বলেন, কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সদস্যবৃন্দ লিখিত সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছেন তা সঠিক নয় সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন আমরা উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin