বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির দুর্নীতির ভয়ংকর রুপে রাজউক পরিচালক জাকারিয়া : রাজউকে দুর্নীতির শীর্ষে তিনি: রাজউক প্রশাসন নীরব কেন তারুণ্যের নেতৃত্ব গড়বো আগামীর ভবিষ্যৎ—মোঃ ইকবাল হোসাইন বাবলু কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ : শোধরানোর সুযোগ পেয়েও বারবার জড়িয়েছেন নানা অপরাধ ও বিতর্কে বিআরটিসির চেয়ারম্যানের বদলী বাণিজ্য তুঙ্গে : বিআরটিসিতে ঘাপটি মেরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসরা : টাকার বিনিময়ে পাচ্ছেন ভালো পোষ্টিং গোপালগঞ্জে নানা অপরাধসহ ককটেল নিক্ষেপের মুল হোতা যুবলীগ সভাপতি মাসুদ রানা ময়মনসিংহের নান্দাইলে তথাকথিত ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি এমপি না হয়েই কেড়ে নিলো এক প্রসূতির প্রাণ! গোপালগঞ্জে ভুল সিজারে প্রসূতির মৃত্যু : রোগীর স্বজনকে লাখ টাকা ও চাকুরির আশ্বাসে রফা-দফা ডেভেলপার ব্যবসার মুখোশে ভয়ংকর প্রতারণার সাম্রাজ্য : খিলক্ষেত–নিকুঞ্জে ‘প্রাণের বাংলাদেশ’ সাইনবোর্ডের আড়ালে আব্দুল আল মামুনের লুটপাট কারখানা! ঘুষ না দিলে কোন বিল ছাড়েন না পিরোজপুর গণপূর্ত বিভাগের হিসাব রক্ষক কামাল : অসহায় ঠিকাদাররা

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও গলায় রশি দিয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৬১৭ Time View

নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের জাড়িয়া-মাইটকুমড়া এলাকার একটি ফার্নিচারের ঘর থেকে আ. রব মোল্লা (৬০) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রব মোল্লার ভাড়া নেওয়া নিজ ফার্নিচারের ঘরের আড়ার সাথে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আ. রব মোল্লা লখপুরের জাড়িয়া-মাইটকুমড়া এলাকায় দুই বছর আগে বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে যুগিখারী নদীর পাড়ে ঘর বেধে বসবাস করে আসছেন। সেখানে তিনি সেলিম ফরাজীর নিকট থেকে ঘর ভাড়া নিয়ে ফার্নিচারের কাজ করতেন।
ঘটনার দিন সকালে রব মোল্লার স্ত্রী তাকে ফোনে না পেয়ে ফার্নিচারের ঘরে আসেন। সেখানে তার স্বামীকে ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। এরপর প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, রব মোল্লার কাছে এলাকার অনেক মানুষ টাকা পাবেন। দেনার দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে তারা ধারনা করছেন। আ. রব মোল্লা ভাঙ্গুরা এলাকার মৃত দানু মোল্লার ছেলে।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অপরদিকে, ফকিরহাট উপজেলার শুভদিয়ার তেকাঠিয়া এলাকায় মৎস্য ঘেরে স্যালো মেশিন দিয়ে পানি দেওয়া শেষে তার গোছানোর সময় লুৎফর শেখ (৫৫) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত লুৎফর শেখ তেকাঠিয়া গ্রামের ফরহাদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যুতের সংযোগ দেয়া অবস্থায় বিদ্যুতের তার গুটিয়ে স্যালো মেশিনের উপর রাখার সময় অসর্তকাবশত: বিদ্যুতায়িত হয়ে লুৎফর শেখ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin