শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

বাগেরহাটের ফকিরহাটে দুইদিন ব্যাপি বঙ্গবন্ধু জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৭৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাংলাদেশে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা। দুইদিন ব্যাপি বঙ্গবন্ধু ১২তম নারী ও ১৬তম পুরুষ জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় ১৬টি জেলার ৭০জন খেলোয়ার অংশগ্রহন করছে।

ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে শনিবার সকাল থেকে শুরু করে এ প্রতিযোগিতা রোববার বিকেল পর্যন্ত চলবে । উপজেলার সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আনিচুর রহমান বিপ্লব জানান, প্রতিযোগিতায় দেশের ১৬টি জেলার ১৬টি ভারোত্তোলন ক্লাবের মোট ৭০জন খেলোয়ার অংশগ্রহন করছে।

প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব:)। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানসহ অন্যান্যরা।

ভারোত্তোলন প্রতিযোগিতা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে ক্রীড়ামোদী মানুষ সহ অসংখ্য দর্শকদের উপস্থিতি ঘটে। এই প্রতিযোগিতার আয়োজন করেন ফকিরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin