শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের অভিযোগের পরিসমাপ্তি, মিলেছে পরিষ্কার রায় : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাজউকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম পিয়াল তদন্তাধীন মামলা নিয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি, আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব মাসনুন নাফি বিআইডব্লিউটিএ নেতা মাজহারের লম্বা হাত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গড়েছেন সম্পদের পাহাড় : হয়েছেন স্বঘোষিত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম, বিয়ে ও অর্থ আত্মসাৎ : খুলনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি অনিয়ম-দুর্নীতির অভিযোগ এম আর এনার্জি ফিলিং স্টেশনের বিরুদ্ধে  জামিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ : আইনি ব্যবস্থার ঘোষণা ভাতের হোটেল থেকে ভুমি কর্মকর্তা : মোতাহার হোসেন খান ভুমি সহকারীর দুর্নীতির খতিয়ান : গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ

নিখোঁজের ৭দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র রিদওয়ানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৭৩৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃমুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিখোঁজের সাত দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র রিদওয়ানের। নিখোঁজ রিদওয়ান (১৩) উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

গত শুক্রবার উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর নিজ বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। রিদওয়ান উপজেলার পলাশপুর গ্রামের মিলন বেপারীর ছেলে।

নিখোঁজের মা সোনিয়া বেগম বলেন, আমার ছেলে গত শুক্রবার নিজ বাড়ির সামনে থেকে অজ্ঞাত স্থানে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। আমি আমার ছেলেকে হারানোর ব্যাপারে টঙ্গিবাড়ী থানায় একটি লিখিত ডায়েরি করেছি। জিডি নং ১২২০।

এবিষয়ে নিখোঁজের খালাতো ভাই মো. তাহের বলেন, মায়ের সাথে রাগ করে রিদওয়ান বাসা থেকে বেরিয়ে আসে। রিদওয়ান পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেনীর ছাত্র। তার উচ্চতা ৫ফিট। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হালকা নীল কালারের হাফ হাতা গেঞ্জি ও কালারিং জিন্সপেন্ট। রিদওয়ানের মা বকাঝকা করায় বাসা থেকে বেরিয়ে আসে আর বাড়িতে ফেরা হয়নি।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান জানান, থানায় ডায়েরী করার পর থেকে নিখোঁজের সন্ধানের চেষ্টা চলছে। বকাঝকা করার কারণে ছেলেটি বাড়ি থেকে পালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin